ঈদে আসছে ‘লেলিন’

সাফা কবির ,মুশফিক এবং ফারহানের নাটকে প্রেম,অপরাধ ও প্রতিশোধের গল্প।
টুইট প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছোট পর্দায় নতুন নাটক ‘লেলিন’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ও অভিনেতা মুশফিক আর ফারহান। নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তীর রচনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। এতে সাফা কবির অভিনয় করেছেন আঁখি চরিত্রে এবং ফারহানকে দেখা যাবে লেলিন চরিত্রে।
নাটকের গল্পে দেখা যায়, বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকায় সন্ত্রাসী একটি দলের নেতা লেলিন। দ্রুত ধনী হয়ে প্রিয় মানুষ আঁখিকে বিয়ে করার স্বপ্ন তাকে টেনে নেয় অপরাধের পথে।
কিন্তু সহিংসতা ও প্রতিশোধের সেই পথ শেষ পর্যন্ত তাদের প্রেমকেও সংকটে ফেলে দেয়।
নির্মাতাদের আশা, প্রেম ও বাস্তবতার দ্বন্দ্বে নির্মিত এই নাটকটি ঈদের নাট্যআয়োজনে দর্শকদের জন্য ভিন্নমাত্রার গল্প উপহার দেবে।






