রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বৃত্তি পরীক্ষা ২০২৬–এ উত্তীর্ণ ৪৩ শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সম্মাননা!
মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী): রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বৃত্তি পরীক্ষা ২০২৬–এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনার সভাপতিত্বে এবং একাডেমিক তত্ত্বাবধায়ক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ই দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। তাই তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, সাব-নিবন্ধক নাজমুল হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাচন কর্মকর্তা নাজমিন সুলতানা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (উপমহাব্যবস্থাপক) মাহাবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শম্পা এবং উন্নয়ন সহায়ক এম. এ. মতিন ও হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।






