তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় সভা অনুষ্ঠিত

জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা । সচেতনতা ও কড়াকড়ি: ফিলিং স্টেশনকে তেল সরবরাহে হয়রানি করলে আইনানুগ ব্যবস্থা।

আব্দুল্লাহিল শাহীন: সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জ্বালানি সাশ্রয় ও তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনাব্বার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন, রংপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে। কোনো ফিলিং স্টেশন কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষ বা কৃষকদের হয়রানি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে চলমান সেচ মৌসুমে কৃষকদের জন্য তেলের সরবরাহে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন নিয়মিত তদারকির মাধ্যমে এ বিষয়টি নজরে রাখবে।