নারী ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছা

সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে আজ ।
সুইট ডেস্ক: এদিন (৮ মার্চ) বেশ সাড়ম্বরেই বিশ্বের নারীদের প্রতি সম্মান জানানো হয়ে থাকে। তাই এ উপলক্ষে বিশ্বব্যাপী আয়োজিত হয়েছে বিভিন্ন কার্যক্রম। এই বিশেষ দিবসে বাংলাদেশের নারী ক্রিকেটাররাও ভালোবাসায় সিক্ত হয়েছেন।
দিনটিতে ক্রিকেটাররা মিরপুরের একাডেমি মাঠে পেয়েছেন ফুলেল শুভেচ্ছা।
বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নারী ক্রিকেটারদের। পরে হাস্যোজ্জ্বল মুখে তাদের সঙ্গে ক্যামেরাবন্দিও হন তিনি।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বিশেষ দিনটিতে নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দল কয়েক বছর ধরে যে অবদান রেখে আসছে, এটা অবশ্যই দেশের জন্য গর্বের বিষয়।
নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলছে, সেভাবে সামনের দিনগুলোতেও এগিয়ে যাবে,যা দেশের জন্য অনেক বড় অর্জন হয়ে থাকবে।
আমার পক্ষ থেকে নারী দিবসে সব নারীকে শুভকামনা রইল।’






