নেইমারের বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের মামলা

১৬ ঘণ্টা কাজ, ছুটিহীন শ্রম,ব্রাজিল তারকার বিলাসবহুল বাসভবনে অমানবিক পরিবেশের অভিযোগ।ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জেআর.আবারও আইনি বিতর্কে জড়িয়েছেন।
টুইট ডেস্ক: এবার তার বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ তুলে মামলা করেছেন সাবেক এক নারী ব্যক্তিগত বাবুর্চি। অভিযোগে বলা হয়েছে, ব্রাজিলের মাঙ্গারাতিবা এলাকায় নেইমারের বিলাসবহুল বাসভবনে দীর্ঘ সময় ধরে অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয় তাকে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম মেট্রোপলিস,এর প্রতিবেদন ও আদালতের নথির বরাতে জানা গেছে, ওই নারী কর্মী শুধু নেইমারের জন্যই নয়, তার সঙ্গে অবস্থান করা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্য নিয়মিত খাবার প্রস্তুত করতেন।
অনেক সময় তাকে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতো এবং রাত ১১টা কিংবা ১২টা পর্যন্ত রান্নাঘরে থাকতে বাধ্য করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার নথিতে আরও বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দিনেও তাকে বিশ্রামের সুযোগ দেওয়া হতো না।
দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং বাজার থেকে প্রায় ১০ কেজি মাংসসহ ভারী ব্যাগ বহনের কারণে তিনি পিঠের তীব্র ব্যথা ও নিতম্বে প্রদাহজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।
বকেয়া মজুরি, অতিরিক্ত সময়ের পারিশ্রমিক, চিকিৎসা ব্যয় এবং অন্যান্য পাওনা মিলিয়ে ওই নারী কর্মী নেইমারের কাছে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলীয় রিয়াল দাবি করেছেন।
ইতোমধ্যে বিষয়টি আদালতে গড়িয়েছে এবং মামলার শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে অতীতেও নানা বিতর্কে জড়িয়েছেন নেইমার জেআঅর.।
সর্বশেষ এই অভিযোগ প্রমাণিত হলে তার ভাবমূর্তি ও আইনি অবস্থানের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন।






