শান্তির প্রেসিডেন্ট’ ট্রাম্পের সামরিক নির্দেশ: অন্তত ৮ দেশে হামলা

ইরান হামলার পর আবার আলোচনায় ট্রাম্প প্রশাসনের সামরিক নীতি; আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ।
বিশ্ব ডেস্ক: নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরলেও ক্ষমতায় থাকার সময় অন্তত আটটি দেশে মার্কিন সামরিক হামলা বা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সাম্প্রতিক সময়ে ইরান এর ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ট্রাম্প প্রশাসনের অতীত সামরিক পদক্ষেপ আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় যেসব দেশে সামরিক অভিযান বা হামলার নির্দেশ দেন, সেগুলোর মধ্যে রয়েছে,ইরান,ইরাক,সিরয়া, সোমালিয়া,ইয়েমেন, নাইজেরিয়া ও ভেনিজুয়েলা। কিছু প্রতিবেদনে লিবিয়ার কথাও উল্লেখ করা হয়েছে, ফলে মোট সংখ্যা আটটি দেশ বলে ধরা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এসব সামরিক পদক্ষেপের অনেকগুলোই ড্রোন হামলা, বিশেষ বাহিনীর অভিযান কিংবা সীমিত আকারের আক্রমণ হিসেবে পরিচালিত হয়েছিল। তবে সাম্প্রতিক ইরান সংকটের পর এসব অভিযানের বৈধতা ও আন্তর্জাতিক আইন মেনে চলা হয়েছে কি না? তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের সামরিক নীতি এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কৌশল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে কূটনৈতিক মহলে।






