মধ্যপ্রাচ্যে বাস্তুচ্যুত সাড়ে তিন লাখের কাছাকাছি মানুষ

তেহরান ছাড়ছে হাজারো পরিবার, লেবানন-সিরিয়া সীমান্তে মানবিক চাপ; আফগানিস্তান ও পাকিস্তানে আশ্রয় নিচ্ছে বিপুল মানুষ জানাল, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজ।

টুইট প্রতিবেদক : মধ্যেপ্রাচ‌্য সংঘাতের প্রভাবে দ্রুত বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত অন্তত ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজ। (ইউএনএইচসিআর)।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় এক লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে গেছেন। তবে ইরানের ভেতরেই অভ্যন্তরীণভাবে স্থানান্তরিত মানুষের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সংঘাতের প্রভাব পড়েছে লেবাননেও। দেশটিতে এখন পর্যন্ত ৮৪ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সময়ে প্রায় ৩০ হাজার মানুষ লেবানন থেকে সীমান্ত পেরিয়ে সিরিয়াতে প্রবেশ করেছেন।

অন্যদিকে নিরাপত্তাহীনতার কারণে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য ছেড়ে আশ্রয় নিচ্ছেন দক্ষিণ এশিয়ায়ও। তথ্য অনুযায়ী, প্রায় ১ লাখ ১৮ হাজার মানুষ ইতোমধ্যে আফগানিস্তান ও পাকিস্তানে স্থানান্তরিত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে এই মানবিক সংকট আরও তীব্র আকার নিতে পারে। সীমান্তবর্তী দেশগুলোতে শরণার্থী চাপ বাড়ার আশঙ্কাও ক্রমেই জোরালো হচ্ছে।