বান্দরবানে আগুনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে পিসিএনপি’র ত্রাণ সহায়তা

পিসিএনপি চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান সরেজমিনে বিতরণ।

নিজস্ব প্রতিনি‌ধি: বান্দরবান পৌরসভার মধ্যম পাড়া এলাকায় ২ মার্চ, রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে একটি জনপ্রিয় পাহাড়ি খাবারের রেস্তোরাঁসহ আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।এতে অন্তত ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

পিসিএনপি’র সরেজমিন পরিদর্শন ও সহায়তা

বুধবার (৪ মার্চ) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কাজী মোঃ মজিবর রহমান, বান্দরবান জেলা ও পৌর নেতৃবৃন্দের সঙ্গে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রয়োজনের খোঁজ নেন এবং পরে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজন হলে পুনর্বাসনের জন্য আরও সহায়তা দেওয়া হবে।

চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নাগরিক পরিষদের নৈতিক দায়িত্ব। দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে।”

জেলা প্রশাসনের ত্রাণ

প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার (২মার্চ), ভোরে প্রায় ৫টায় একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ‘রিখ্যাইং জুস বার’ নামে পরিচিত রেস্তোরাঁসহ সাতটি বসতঘর পুড়ে যায়।

ঘটনার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। জেলা প্রশাসক (ডি‌সি) নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।