ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

বিপ্লবী গার্ডের চাপে বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্ত; মাশহাদে সমাহিত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

টুইট ডেস্ক: ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লবী গার্ডের চাপে এসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনি-কে মাশহাদ শহরে সমাহিত করা হবে বলে জানিয়েছে ফার্স নিউজ।

৮৬ বছর বয়সী খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত শনিবার সকালে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।

খামেনির জন্ম মাশহাদ শহরে। মৃত্যুর আগে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হয়।