হাত পা বাঁধা শিক্ষিকার লাশ উদ্ধার

শ্বাসরোধে হত্যার আশঙ্কা, ঘরে তছনছের চিহ্ন, ঘটনার তদন্তে নেমেছপুলিশ।
টুইট প্রতিবেদক: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে হাত,পা বাঁধা অবস্থায় এক নারী শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষিকার নাম ছামছুন্নাহার বেগম রুমা (৪২)। তিনি ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের বাসিন্দা এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, শনিবার সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষের দরজা খোলা হয়। এ সময় ওড়না পেঁচানো অবস্থায় হাত-পা বাঁধা তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘরের ভেতরে আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে তাকে হত্যা করেছে। স্বজনদের দাবি, এর আগেও ওই বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তার শয়নকক্ষের দরজা খোলা হয়। এ সময় ওড়না পেঁচানো অবস্থায় হাত-পা বাঁধা তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘরের ভেতরে আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।






