ফাইতং এলাকায় অবৈধ দুইটি ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় অবৈ*ধ দুইটি ইট*ভাটায় উপজেলা প্রশাসনের অভি*যান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন।

আজ শনিবার ২৮ শে ফেব্রুয়ারি সকালে KBC ও BBM নামের দুটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় KBC ইটভাটাকে ৩ লাখ টাকা এবং BBM ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এই অভিযানে ৫টি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানিয়েছেন, অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

ফাইতং ইউনিয়নে ৩১টি অবৈধ ইটভাটা রয়েছে, যেগুলোর অধিকাংশই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। এই ইটভাটাগুলোর কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং স্থানীয় কৃষকরা চরম সংকটে পড়েছেন ।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযানটি উপজেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আগে, এই এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫টি ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।