রাসিক ১৫নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল ও ইফতার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরের সপুরা এলাকায় নবগঠিত ১৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, ১৫নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত কাউন্সিলর আবাদুস সোবহান লিটন এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল কালাম।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, সদস্য রবিন উল হাসান জাহিদ, মুজিবুল হক মিলন, মোফাজ্জল হোসেন শুভ, ১৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোজাম্মেল মন্জু ও সদস্য সচিব বাবু, শাহমখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক আল মেহেদী হাসান ডলার।

এছাড়া উপস্থিত ছিলেন ১৮নং উত্তর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনা, ১৮নং দক্ষিণ যুবদলের সদস্য সচিব বারিক হোসেন, মহানগর যুবদলের নেতা লিয়ন, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন, শাহমখদুম থানা যুবদল নেতা রিয়েল ও পার্থ এবং ১৫নং ওয়ার্ড যুবদল নেতা টনি, অপু, রাজু, বেলাল, রব্বী ও আলীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার থেকে দীর্ঘ ২২ বছর পর ১৫নং ওয়ার্ড যুবদলের কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে নতুন কমিটি উপহার দেওয়ায় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবিকে ধন্যবাদ জানানো হয়।






