ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েলের হামলা

ইসরায়েল দাবি করেছে ‘প্রাক্-প্রতিরোধমূলক হামলা’, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
টুইট ডেস্ক: ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই হামলাকে ‘প্রাক্-প্রতিরোধমূলক’ বলে উল্লেখ করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।






