দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

বাজুসের নতুন ঘোষণায় ভরিতে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা; আজ থেকেই কার্যকর নতুন দর।

টুইট ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। ঘোষণা অনুযায়ী, নতুন নির্ধারিত দাম আজ থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।