তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন। মহাসচিবের চিঠিতে সিদ্ধান্ত নিশ্চিত। ঢাকা-১৭ আসন রেখে একটি আসন ছাড়েন তারেক রহমান।

টুইট ডেস্ক: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলের পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেন। তবে আইন অনুযায়ী একজন প্রার্থী একাধিক আসনে বিজয়ী হলেও শেষ পর্যন্ত একটি আসনই ধরে রাখতে পারেন। সেই অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।