তারাগঞ্জে রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে কাজের প্রত্যাশা!
টুইট প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে রিপোর্টার্স ক্লাব, তারাগঞ্জের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের তারাগঞ্জ নিজস্ব সংবাদদাতা মো. লালমিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ ও টুইট নিউজের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহিল শাহীন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংগ্রাম ও কান্ট্রি টুডে প্রতিনিধি মো. বুলবুল হোসেন, সহ-সভাপতি দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি তাপস রায়, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের সময় ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি এনামুল হক দুখু, সহ-সাংগঠনিক সম্পাদক দেশ দেশান্তরের উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ দৈনিক দেশের পত্রের তারাগঞ্জ প্রতিনিধি মো. নুরুজ্জামান সরকার (জামান)।
রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয় তারাগঞ্জ নতুন চৌপথী বাসস্ট্যান্ড এলাকায় স্থাপন করা হয়েছে। কমিটি ঘোষণার পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে রিপোর্টার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনটি তারাগঞ্জ উপজেলার গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
নতুন কমিটিকে TweetNews24-এর অভিনন্দন
তারাগঞ্জ রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল TweetNews24 পরিবার।
আমরা বিশ্বাস করি, নবগঠিত এই কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারাগঞ্জ উপজেলার গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ধারাকে আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশা TweetNews24-এর।






