রাসিক ২১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বেলদার পারার মোড়ে নবগঠিত ২১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সালাউদ্দিন বিপ্লব ও সোহেল রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) আকতারুল ইসলাম অপু, ২১নং ওয়ার্ড যুবদলের নবগঠিত আহ্বায়ক মোঃ নাহিদ হাসান, ২৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুরাজ আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুইট, বোয়ালিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফায়সাল, ২১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম লিটন, মাহাতাব আলী, রনি, পরশ ইসলামসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দীর্ঘ ২২ বছর পর ২১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করায় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানান ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।