নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি: মির্জা ফখরুল

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই অফিসেই ম্যাডামের (বেগম খালেদা জিয়া) সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি। তার রুহের মাগফেরাত কামনা করছি।’

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অল্প সময়ে তিনি দেশের মানুষের আস্থা অর্জন করবেন বলে আশা করি। দল এবং সরকার তার নেতৃত্বে সুসংগঠিত ও সফল হবে। দেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে। সেগুলো শেষ করেই নির্বাচন হবে। দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেয়া হবে।