পাক বাহিনীর ধ্বংসাত্মক আঘাত! ৪ ভারতীয় খোয়ারিজ খতম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ভারতীয় পৃষ্ঠপোষিত ‘ফিতনা আল খোয়ারিজ’ নিহত।
বিশ্ব ডেস্ক: পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ১৮-১৯ ফেব্রুয়ারি রাতে লাকি মারওয়াত জেলায় গোয়েন্দা ভিত্তিক অভিযান (আইবিও) চালিয়ে ভারতীয় পৃষ্ঠপোষিত সন্ত্রাসী গোষ্ঠী ‘ফিতনা আল খোয়ারিজ’-এর ৪ সদস্যকে নিহত করেছে।
আইএসপিআর-এর সর্বশেষ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গুলি বিনিময় হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়ে চারজনকে ঘটনাস্থলেই নিহত করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। নিহতরা এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল বলে জানিয়েছে আইএসপিআর।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এলাকায় অবশিষ্ট কোনো সন্ত্রাসী থাকলে তাদের খতম করতে ‘স্যানিটাইজেশন’ অভিযান এখনো চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি অভিযানের সাফল্যে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তারা বলেছেন, ‘অজম-ই-ইস্তেহকাম’ ভিশন ও জাতীয় অ্যাকশন প্ল্যানের আওতায় বিদেশি পৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: আইএসপিআর, ডন






