দেশবাসীকে রামাদ্বানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের

আজ থেকে শুরু পবিত্র মাহে রামাদ্বান: দেশবাসীকে শুভেচ্ছা তারেক রহমানের
আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রামাদ্বান। এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র মাহে রামাদ্বান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়।”
তিনি আরও বলেন, রামাদ্বান কেবল সংযমের শিক্ষা দেয় না, এটি মানবিকতা, সহমর্মিতা ও নৈতিকতার চর্চারও মাস। সমাজের সকল স্তরের মানুষকে ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে রোজার পবিত্রতা রক্ষা করার আহ্বান জানান তিনি।






