মন্ত্রণালয় ভাগাভাগি প্রকাশ, কোন মন্ত্রীর হাতে কোন দপ্তর

নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ে
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রণালয় বণ্টনের একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে দেখা গেছে, দলের জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।
তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেওয়া হচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকুকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাফিজ উদ্দিন আহমেদ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আবু জাফর মো. জাহিদ হোসেনকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।
খন্দকার আব্দুল মুক্তাদিরকে দেওয়া হচ্ছে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হচ্ছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে।
ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি মন্ত্রণালয় পাচ্ছেন নিতাই রায় চৌধুরী।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আ ন ম এহসানুল হক মিলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেওয়া হচ্ছে সরদার মো. সাখাওয়াত হোসেনকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পাচ্ছেন ফকির মাহবুব আনাম।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন শেখ রবিউল আলম। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পাচ্ছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে জহির উদ্দিন স্বপনকে।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আমিন উর রশিদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পাচ্ছেন আফরোজা খানম। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে মো. শহীদ উদ্দিন চৌধধুরী এ্যানিকে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাচ্ছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে মো. আসাদুজ্জামানকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পাচ্ছেন জাকারিয়া তাহের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে দীপেন দেওয়ানকে।
নতুন মন্ত্রিসভা শপথের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।






