শফিকুর রহমান হচ্ছেন বিরোধী দলীয় নেতা

শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা ও নাহিদ চিফ হুইপ নির্বাচিত।
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিরোধী দলীয় উপনেতা হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ করা হবে। শপথগ্রহণ শেষে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথও গ্রহণ করেছেন।






