প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৪৫ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।






