প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণ, কর্মচারীদের সঙ্গে শেষ ফটোসেশন

ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নতুন সরকার শপথগ্রহণের আগে শেষ বার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভাষণ!

টু্ইট ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিদায়ী বক্তব্য রাখেন এবং ভাষণ শেষে কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

ছবি: সংগৃহিত

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথগ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে।

ছবি: সংগৃহিত

গত বৃহস্পতিবারের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়েছে। বিদায়ী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এদিনের অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্তর্বর্তী সরকারের সফল দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।