প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

নির্বাচনকালীন সহযোগিতায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

টুইট ডেস্ক: সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ।

প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের পেশাদারিত্ব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অভূতপূর্ব সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্রান্তিকালীন দায়িত্বশীল ভূমিকা দেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন ।

সাক্ষাৎ হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয়ই একে অপরের সুস্বাস্থ্য কামনা করেন। এটি সফল মেয়াদের সমাপ্তির প্রতীক ।