নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

ভোটারদের কেন্দ্রমুখী করতে সেনাপ্রধানের স্পষ্ট বার্তা, মিডিয়ার ভূমিকাকেও গুরুত্বারোপ।

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, “আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিবেন। আজকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”
তিনি আরও বলেন, “আপনারা যারা মিডিয়ার লোক ভোট দিতে পারছেন না, আপনারা একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন। এতে জনগণ আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছেন।”

এর আগে একই কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। নির্বাচন উপলক্ষে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।