রাজশাহীতে ভুটভুটি–বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রোডে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি বালুবাহী ট্রাক পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক চালককে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






