দুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশ

মোফাজ্জল হোসেন, দুর্গাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলায় গণসংযোগ ও সমাবেশের আয়োজন করেন।

বিকেলে শুরু হওয়া নির্বাচনী মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সমাবেশে মাওলানা মনজুর রহমান ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, “ভোট দিলে আমি এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। শান্তিপূর্ণ, সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা চাই।”

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষত নারী ভোটাররা এই প্রচারণায় বেশ উৎসাহিত ছিলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা এ্যসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ নুরুজ্জামান লিটন, দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মুহাম্মদ শামিম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর ফজলুল বারী সোহরাব, দুর্গাপুর পৌরসভা মাওলানা রফিকুল ইসলাম, ৫নং ঝালুকা ইউনিয়নের আমীর আলিউল হোসেন, ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সেক্রেটারি আঃ রব হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।