রমজানে সরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা

টুইট ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রমজানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

প্রেস সচিব জানান, অফিস চলাকালীন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব সুবিধা ও জনস্বার্থ অনুযায়ী আলাদা অফিসসূচি নির্ধারণ করবে।

শফিকুল আলম এই তথ্য দিয়েছেন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে।