এমপিওভুক্ত হতে যাচ্ছে ১,৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান

চলতি অর্থবছরে ১৬৭ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন, অন্তর্বর্তী সরকারের শেষ দুই সপ্তাহে দ্রুত প্রক্রিয়া শেষের লক্ষ্য
টুইট ডেস্ক: আগামী সপ্তাহে আরও ১,৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে যাচ্ছে। সরকারের প্রস্তাব অনুযায়ী, এ জন্য ইতোমধ্যে ৬৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত মাসে অনলাইনের মাধ্যমে এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৩,৬১৫টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১,৭১৯টি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।
চলতি অর্থবছরে এ জন্য ১৬৭ কোটি টাকা প্রয়োজন হবে, যেখানে সংশোধিত বাজেটে ইতোমধ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: নিম্ন-মাধ্যমিক: ৪৭১টি, মাধ্যমিক: ৬২৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ১০৫টি, উচ্চ মাধ্যমিক কলেজ: ১৪৫টি, মাদরাসা: দাখিল ৭৮টি, আলিম ২০২টি, ফাজিল ৩৫টি।
অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দুই সপ্তাহে দ্রুতগতিতে এমপিওভুক্তি প্রক্রিয়া শেষ করতে চাওয়া হচ্ছে। এর আগে শিক্ষকরা সরকারের নীতি ও এমপিওভুক্তির দাবিতে দীর্ঘ সময় রাস্তায় আন্দোলন করেছিলেন।






