লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দ: দুইজনের বিরুদ্ধে মামলা

ব্যবসায়ী সোহেল রানা আটক

টুইট ডেস্ক: লক্ষ্মীপুরে ভুয়া সিল জব্দের ঘটনায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় সিল ব্যবসায়ী সোহেল রানাকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে লক্ষ্মীপুর সদর মডেল থানায় সিল ব্যবসায়ী সোহেল রানা ও শরীফ হোসেন সৌরভের নামে মামলা করা হয়। মামলায় উল্লেখিত ছয়টি নকল সিল গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে জব্দ করা হয়। একই দিন বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায়।

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেন, সিলকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে এবং গ্রেফতারকৃত সোহেল ওই দলের কর্মী। তবে জামায়াতের প্রার্থী রেজাউল করিম বলেন, গ্রেফতার হওয়া সোহেলের জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রেসে অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরি করা ৬টি সিল, কম্পিউটার ও মোবাইল জব্দ করা হয়েছে।