এবার জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড!

টুইট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ উঠেছে। হ্যাকিংয়ের পর তার অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট দেয়া হয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। এর আগে আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টেও একই ধরনের হামলার ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়।