ঢালিউডের গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিমের বোল্ড লুকে নেটিজেনদের উচ্ছ্বাস

টি-শার্ট ও জিন্সে মিমের বোল্ড লুক ভাইরাল

টুইট ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার তার অভিনয় নয়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বোল্ড লুকের কারণে নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন।

মিমের টি-শার্ট ও ছোট জিন্সের লুক নেটিজালে ঝড় তুলেছে। ভক্তরা তার লম্বা গড়ন ও স্মার্টনেস প্রশংসা করেছেন। ছবিগুলোর সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’

এক ভক্ত মিমের এই লুককে সরাসরি ‘বলিউড স্টাইল’ আখ্যা দিয়েছেন। অন্য একজন মন্তব্য করেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন মিম। হুমায়ূন আহমেদের পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের নজরে আসেন এবং এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন।