পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প বান্দরবানে

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিপি) বান্দরবান জেলার উদ্যোগে ৩ ফেব্রুয়ারি এক দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আসিফ ইকবাল, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন।
ট্রেনিংয়ে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক এডভোকেট আবু জাফর, এডভোকেট মোহাম্মদ শাকিল খান, এবং জেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন ইমন।
বক্তারা নেতৃত্ব, সংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা এবং পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক বাস্তবতা নিয়ে দিকনির্দেশনা দেন। তারা বলেন, দক্ষ ও আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এই আয়োজনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হয়।






