নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র ও নগদ বিতরণ

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র ও নগদ বিতরণ
শহিদুল ইসলাম, নানিয়ারচর: রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোন (১৭ই বেঙ্গল) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলায় বসবাসরত অসহায় পাহাড়ি ও স্থানীয় জনগণের মাঝে শীতবস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করেছে।
জোন সদর সংলগ্ন অনুষ্ঠানে ১৮ জন পাহাড়ি ও ১৪ জন বাঙালির মাঝে শীতবস্ত্র এবং নগদ অর্থ প্রদান করেন জোন কমান্ডার লে. কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি।
জোন কমান্ডার বলেন, “পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” স্থানীয়রা এই উদ্যোগের জন্য সেনাবাহিনীকে ভূয়সী প্রশংসা করেন।
এ ধরনের সহায়ক কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে এবং নানিয়ারচর জোন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখবে।






