আরবান ফ্লেভারসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সাগর–জ্যাকলিন জুটি

ছবি: নিজস্ব

সাগর–জ্যাকলিন জুটি এখন আরবান ফ্লেভারসের ফেস!

বিনোদন ডেস্ক: ফুড লাভারদের জন্য বড় সারপ্রাইজ! রাজধানীর উত্তরায় অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট আরবান ফ্লেভারস নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত করেছে আলোচিত তারকা জুটি আসিফ হাসান সাগর ও জ্যাকলিন কাব্য। ইতোমধ্যেই এই জুটি মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

আসিফ হাসান সাগর একজন পরিচিত সেলিব্রিটি ফিটনেস ট্রেইনার, এক্সটেনশন বক্সিং চ্যাম্পিয়ন এবং অভিনেতা। অন্যদিকে, জ্যাকলিন কাব্য বর্তমান সময়ের আলোচিত লেখক, মডেল ও অভিনেত্রী। দু’জনের সমন্বয়ে গড়ে ওঠা এই জুটি এর আগেও একাধিক সফল কাজে দর্শক-ভক্তদের মন জয় করেছে।

বিশেষ করে জি-সিরিজের রোমান্টিক গান দিয়ে তারা দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাদের কাজের মান, বিশ্লেষণধর্মী উপস্থাপন এবং কোয়ালিটিফুল প্রমোশন কৌশল নজর কাড়েছে আরবান ফ্লেভারসের স্বত্বাধিকারী মেজর (অব.) জাহিদ হাসান-এর। এরই ধারাবাহিকতায় তিনি এই জনপ্রিয় জুটিকে রেস্টুরেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত করেছেন।

বর্তমানে সাগর–জ্যাকলিন জুটি আরবান ফ্লেভারসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাস্টমারদের আস্থা অর্জন, প্রমোশন ও বিজ্ঞাপন কার্যক্রম, ফুড রিভিউ এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

ফুড লাভাররা রেডি? উত্তরায় গিয়ে ট্রাই করুন – সাগর–জ্যাকলিনের ফ্লেভারে নতুন টুইস্ট!