বিজয় দিবসে বান্দরবানে শুরু তিনদিনব্যাপী বিজয় মেলা

বিজয় মেলার উদ্বোধন করলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি!

বান্দরবান প্রতিনিধি: মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিজয় মেলা।

জেলা প্রশাসনের আয়োজনে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ১৫ ডিসেম্বর বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার মো. আবদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস. এম. হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল মো. আশফাক, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

এবারের বিজয় মেলায় চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যসহ দেশের বিভিন্ন প্রান্তের নানান পণ্য নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল অংশগ্রহণ করছে। মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আগামী ১৭ ডিসেম্বর বিকেলে মেলায় অংশগ্রহণকারী বিজয়ী স্টলের স্বত্বাধিকারীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এবারের বিজয় মেলার সমাপ্তি ঘটবে।